০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আর কারও জার্সিতে ‘ফাইভ স্টার’ নেই- মনে করিয়ে দিলেন ব্রাজিল তারকা

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 153
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগেই নিজেদের দলের অতীত অর্জন মনে করিয়ে দিলেন ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেশ। সোমবার তিনি জানান, ব্রাজিলকে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত সবার।

নিউ জার্সিতে ব্রাজিল দলের ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘অন্য কারো বুকে পাঁচটি তারা নেই। ভিনি ও রাফিনিয়ার মতো দুর্দান্ত খেলোয়াড় আছেন আমাদের, যারা শীর্ষ দলগুলোতে খেলেন। আমাদের খেলোয়াড়দের যে সম্মান তারা পাওয়ার যোগ্য, সেটা দিতে হবে।’

ব্রাজিল সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল। এরপর গত পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারটিতেই কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয়েছে তাদের। এবার বিশ্ব র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে থাকা দলটি ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

কার্লো আনচেলত্তির দল দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে দশ দলের মধ্যে পঞ্চম হয়েছে। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে ছিল তারা।

তবে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে জয় পেয়ে দলের মনোবল চাঙা হয়েছে। রিও ডি জানেইরোতে পানামাকে ৬-২ গোলে হারানোর পর ক্লিভল্যান্ডে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল।

গিমারেশ বলেন, ‘এর চেয়ে ভালো অনুভূতি আর হতে পারে না। দুটি প্রস্তুতি ম্যাচেই আমরা জিতেছি এবং ভালো খেলেছি। আরও কয়েক দিন কাজ করার সুযোগ আছে, তবে আমাদের মনে হচ্ছে আমরা প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ শুরু হলে আগে যা ঘটেছে সবাই সেটা ভুলে যাবে। আশা করি আমরা জয় দিয়ে শুরু করতে পারব, আর সেটাই আমাদের এগিয়ে যাওয়ার ভিত্তি হবে।’

মিসরের বিপক্ষে ম্যাচে গোল করা গিমারেশ শনিবার নিউ ইয়র্কের কাছে মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছেন। গ্রুপ সি-তে ব্রাজিলের আরও দুটি ম্যাচ রয়েছে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আর কারও জার্সিতে ‘ফাইভ স্টার’ নেই- মনে করিয়ে দিলেন ব্রাজিল তারকা

আপডেট সময় : ০৭:৫২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬