০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো

প্রধানমন্ত্রীর প্রতি এমপি শওকতুল ইসলামের কৃতজ্ঞতা

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতকরণ

কুলাউড়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 105
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশব্যাপী উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও চিকিৎসার মান উন্নয়নের লক্ষ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও ১০১ শয্যায় উন্নীত হওয়ার পথে এগোচ্ছে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত ৩ জুন স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশনা জারি করে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত ওই অফিস আদেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) পরিদর্শন দলের সঙ্গে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের জন্য অধিকতর সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা সীমিত হওয়ায় রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। শয্যা সংখ্যা বৃদ্ধি পেলে উপজেলা পর্যায়েই অধিকসংখ্যক রোগী ভর্তি হয়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন এবং জেলা সদর হাসপাতালের ওপর চাপও কমবে।

জানা যায়, ১৩টি ইউনিয়ন ও একটি ‘এ’ গ্রেড পৌরসভার বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার প্রধান কেন্দ্র কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘদিন ধরে ৫০ শয্যার এই হাসপাতালটি রোগীর তুলনায় অপ্রতুল ছিল। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হতো। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের জেলা সদর বা বিভাগীয় হাসপাতালে যেতে বাধ্য হতে হতো।

হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হলে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। এতে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা, মেডিসিন, সার্জারি ও অন্যান্য বিশেষায়িত স্বাস্থ্যসেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এক বিবৃতিতে সংসদ সদস্য শওকতুল ইসলাম বলেন, “কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত এ অঞ্চলের মানুষের জন্য একটি ঐতিহাসিক অর্জন। সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুলাউড়ার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য খাতের এ অর্জন কুলাউড়ার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে চিকিৎসাসেবার জন্য দূর-দূরান্তে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমে আসবে এবং স্থানীয় পর্যায়েই উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়া সম্ভব হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গণপূর্ত অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিদর্শন দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করবে। পরিদর্শনের মাধ্যমে অবকাঠামোগত সক্ষমতা, সম্প্রসারণের সম্ভাবনা, প্রয়োজনীয় সংস্কার এবং অতিরিক্ত শয্যা স্থাপনের উপযোগিতা যাচাই করা হবে। এ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর প্রতি এমপি শওকতুল ইসলামের কৃতজ্ঞতা

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতকরণ

আপডেট সময় : ১০:২৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬