০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং Logo জুড়ীতে অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো S&S Charity ও আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স Logo ভাইরাল সেই পুলিশ কনস্টেবলকে নিজ এলাকায় সংবর্ধনা Logo জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল Logo স্পেনকে রুখে দিল বিশ্বকাপ নবাগত কেপ ভার্দে Logo পাকশাইল আইডিয়াল হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি অধ্যক্ষ আসুক উদ্দিন Logo ‘শতাব্দীর আবিষ্কার’ সাবেত ইঞ্জিন, দারিদ্র্য থেকে মুক্তির এক নতুন ইঞ্জিন Logo সীমান্ত ব্যাংকে ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি মিরা আন্দ্রিভা

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 61
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্যারিসের লাল দুর্গে নতুন রূপকথার জন্ম দিলেন মিরা আন্দ্রিভা। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পোলিশ কোয়ালিফায়ার মাজা খোয়ালিনস্কাকে সরাসরি সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয় করলেন ১৯ বছর বয়সি এই রুশ টেনিস সেনসেশন।

শনিবার (৬ জুন) রোলাঁ গারোতে ফাইনালে আন্দ্রিভার দাপটের কাছে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি খোয়ালিনস্কা। মাত্র ১ ঘণ্টা ২২ মিনিটের লড়াইয়ে অষ্টম বাছাই আন্দ্রিভা ম্যাচটি জিতে নেন ৬-৩, ৬-২ গেমে। এই জয়ের মধ্য দিয়ে ১৯৯২ সালে কিংবদন্তি মনিকা সেলেসের পর ফ্রেঞ্চ ওপেনের সর্বকনিষ্ঠ নারী একক চ্যাম্পিয়ন হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করলেন তিনি।

ম্যাচ জয়ের শেষ পয়েন্টটি নিশ্চিত হতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন আন্দ্রিভা। কোর্টের মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েন তিনি, আর গ্যালারিতে থাকা তার কোচ কনচিতা মার্টিনেজকে জড়িয়ে ধরে ভাগ করে নেন জয়ের আনন্দ।

ট্রফি হাতে নেওয়ার পর নিজের অনুভূতির কথা জানিয়ে আন্দ্রিভা বলেন, ‘খুব ছোটবেলা থেকে আমি রোলাঁ গারো টিভিতে দেখেছি। এই টুর্নামেন্ট জেতা আমার কাছে বিশাল ব্যাপার। আমি বিশ্বাসই করতে পারছি না যে এই ট্রফি ধরে আছি।’

কোয়ালিফায়ার থেকে উঠে এসে ফাইনাল খেলা মাজা খোয়ালিনস্কার জন্য এটি ছিল এক স্বপ্নের টুর্নামেন্ট। তবে শিরোপার লড়াইয়ে আন্দ্রিভার গতির কাছে হার মানতে হয়েছে তাকে। ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মিরা আন্দ্রিভা বুঝিয়ে দিলেন, নারী টেনিসের আগামী দিনের বড় তারকা তিনিই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি মিরা আন্দ্রিভা

আপডেট সময় : ১২:৪৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬