০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সাংসদ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা

মো. মহি উদ্দিন, কুলাউড়া:
  • আপডেট সময় : ০৯:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / 94
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বালাইরমা খাসিয়া পুঞ্জির উদ্যোগে রোববার (৩১ মে) বিকেল ৩ টায় কুলাউড়ার নবনির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলামকে এক জাঁকজমকপূর্ণ ও বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে। এলাকা ও পুঞ্জিবাসীর উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্যের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় আদিবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​বালাইরমা খাসিয়া পুঞ্জির হেডম্যান রিওয়েল খংলার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এমপির সহধর্মিণী মিলি ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন ভুইয়া, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, কুবরাজের ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রা, পুঞ্জির হেডম্যান মনিকা খংলা, রানা সুরং,জিম খাসিয়া, হীন খাসিয়া, ইউপি সদস্য জমির আলী, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ইব্রাহিম আলীসহ স্থানীয় বিভিন্ন পুঞ্জির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​​অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল স্থানীয় খাসিয়া শিশু শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ঐতিহ্যবাহী রঙিন সাজে সেজে আদিবাসী শিশু শিল্পীরা তাদের নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। তাদের চমৎকার নৃত্য ও গান অনুষ্ঠানস্থলে উপস্থিত প্রধান অতিথিসহ সকল দর্শক-শ্রোতাকে মুগ্ধ করে এবং পুরো আয়োজনে এক উৎসবমুখর আমেজ তৈরি করে।

​সংবর্ধনা অনুষ্ঠানে পুঞ্জিবাসীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পুঞ্জিবাসীর পক্ষ থেকে খাসিয়াদের ঐতিহ্যবাহী উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় তারা এলাকার সার্বিক উন্নয়ন, বিশেষ করে পুঞ্জিবাসীর যোগাযোগ ব্যবস্থা সহ জীবনযাত্রার মানোন্নয়ন ও বিভিন্ন দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে সংসদ সদস্যের সুদৃষ্টি ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু পুঞ্জিবাসী তথা এলাকার মানুষের এই অভূতপূর্ব ভালোবাসার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন যে, পুঞ্জিবাসীর জীবনমান উন্নয়নসহ কুলাউড়ার আপামর জনসাধারণের কল্যাণে তিনি সদা নিয়োজিত থাকবেন এবং এলাকার টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রয়াস চালাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সাংসদ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা

আপডেট সময় : ০৯:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬