০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নেইমারের জন্য ব্রাজিলের ‘১০’ নম্বর জার্সি ছেড়ে দিলেন ভিনিসিয়ুস Logo বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সাংসদ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা Logo বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সংসদ সদস্য শওকতুল ইসলামকে সংবর্ধনা Logo মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী Logo বড়লেখায় ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo ঐক্যবদ্ধভাবে কাজ করলে কুলাউড়া হবে সিলেট বিভাগের মডেল উপজেলা-প্রবাসী কল্যাণমন্ত্রী Logo জুনের শুরুতে চট্টগ্রাম-সিলেটে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম Logo কুলাউড়ায় সড়ক পরিবহন আইনে অভিযান, ১৪ হাজার টাকা জরিমানা Logo ৩ জুন থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট Logo জুড়ীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সংসদ সদস্য শওকতুল ইসলামকে সংবর্ধনা

মো. মহি উদ্দিন, কুলাউড়া
  • আপডেট সময় : ০৯:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / 25
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বালাইরমা খাসিয়া পুঞ্জির উদ্যোগে মৌলভীবাজার ২ আসন হতে নির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৩১ মে) বিকেল ৩টায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বালাইরমা খাসিয়া পুঞ্জির হেডম্যান রিওয়েল খংলার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তাঁর সহধর্মিণী মিলি ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন ভুইয়া, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, কুবরাজের ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রা, পুঞ্জির হেডম্যান মনিকা খংলা, রানা সুরং, জিম খাসিয়া, হীন খাসিয়া, ইউপি সদস্য জমির আলী, সাংবাদিক মহি উদ্দিন রিপন ও ইব্রাহিম আলীসহ স্থানীয় বিভিন্ন পুঞ্জির নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংসদ সদস্যের আগমনকে ঘিরে পুঞ্জিবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় খাসিয়া শিশু শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিশু শিল্পীরা নিজস্ব সংস্কৃতির নৃত্য ও সংগীত পরিবেশন করে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। এতে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে পুঞ্জিবাসীরা নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তারা এলাকার সার্বিক উন্নয়ন, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জীবনযাত্রার মানোন্নয়ন এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু পুঞ্জিবাসীর আন্তরিক ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “খাসিয়া পুঞ্জিসহ কুলাউড়ার প্রতিটি মানুষের কল্যাণে আমি কাজ করে যেতে চাই। এলাকার টেকসই উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে সংসদ সদস্য শওকতুল ইসলামকে সংবর্ধনা

আপডেট সময় : ০৯:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬