০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখাঃ
  • আপডেট সময় : ০৩:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / 174
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সাবেক ও বর্তমান সাথী-সদস্যদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে উপজেলার গ্রামতলা জামেয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ (এইচআরডি) সম্পাদক শরিফ মাহমুদ।

বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে এবং বড়লেখা উত্তর শাখার সভাপতি নোমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ঈদ পুনর্মিলনী পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আদর্শিক সম্পর্ক ও সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তরুণদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মজলিসে শুরার সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, সাবেক জেলা সভাপতি ফারুক আহমদ মঞ্জু, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোহাইমিনসহ শিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাবেক ও বর্তমান সাথী-সদস্যরা ঈদের শুভেচ্ছা বিনিময়, স্মৃতিচারণ এবং সংগঠনের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬