০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মইনুল ইসলাম

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / 55
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গণিত বিষয়ের শিক্ষক মইনুল ইসলাম। আজ অপরাহ্নে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জুনেদ রায়হান রিপন, বিদায়ী প্রধান শিক্ষক অধীর চন্দ্র বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল ইসলাম শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে পিসি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বড়লেখা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে সিলেটের খ‍্যাতনামা এমসি কলেজ থেকে গণিত বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সম্পন্ন করার পর বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমএড অধ্যয়নরত আছেন।

পেশাগত জীবনে তিনি ২০১৪ সালের মে মাসে বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় গণিত বিভাগের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ শিক্ষকতা অভিজ্ঞতার ধারাবাহিকতায় ২০২৪ সালের আগস্ট মাসে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।

দায়িত্ব গ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল ইসলাম বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের আধুনিক ও মানবিক শিক্ষায় গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সহযোগিতায় বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি।”

বিদায়ী প্রধান শিক্ষক অধীর চন্দ্র বিশ্বাস বলেন, “দীর্ঘদিনের শিক্ষকতা অভিজ্ঞতা ও দায়িত্ববোধের কারণে তিনি এ প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত নেতৃত্ব দিতে সক্ষম হবেন। বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

তিনি আরও বলেন, “তিনি একজন দক্ষ, অভিজ্ঞ ও সৎ শিক্ষক। আমি বিশ্বাস করি তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।”

অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শুভেচ্ছা জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মইনুল ইসলাম

আপডেট সময় : ০৪:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬