০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়ায় শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 174
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৪ মে ২০২৬) বিকেল সাড়ে ৪টায় কুলাউড়া ডাকবাংলা মাঠে এ মানববন্ধনের আয়োজন করে ‘লাইফ লাইন ব্লাড ফাউন্ডেশন কুলাউড়া’।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে দিন দিন শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা বেড়েই চলেছে। এসব অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী আনোয়ার হুসেন ইমু, লাইফ লাইন ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লিংকন তালুকদার, সহ-সভাপতি দেলোয়ার হুসেন, সাংগঠনিক সম্পাদক নজির সবরি হাম্মা, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, সদস্য সিমরান সামিরা, জুলাই যোদ্ধা শেখ বদরুল ইসলাম রানা, ছয়ফুল ইসলাম, সংবাদকর্মী কৌসিক আহমেদ, তানজিম আহমেদ ও তায়েফ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুর রহিম, জহির আহমেদ, হাসান আহমেদ, রেড লাইফ লাইন গ্লোবাল ব্লাড সাপোর্ট সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আহমেদ, প্রচার সম্পাদক জাহিন চৌধুরী ও মোজাহিদুল ইসলাম তারেকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও নারী অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬