০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ১ম বর্ষ শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 80
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি ও ফাজিল ১ম বর্ষ শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন কার্যক্রম শুরু করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ বিষয়ে ট্রাস্টের উপপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের “ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম”-এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

আবেদন করতে শিক্ষার্থীদের https://estipend.pmeat.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পূরণ করতে হবে।

অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৭ মে ২০২৬ সকাল ১০টা থেকে, যা চলবে আগামী ১৪ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তি

এছাড়া, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষার্থীদের উপযুক্ততা যাচাই ও বাছাই কমিটির রেজুলেশন সফটওয়্যারে আপলোড করে PMEAT-এর ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে ফরওয়ার্ড করতে পারবেন ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট www.pmeat.gov.bd এবং ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনপত্র হার্ড কপি আকারে ট্রাস্টে জমা দেওয়ার প্রয়োজন নেই। আবেদন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ এবং ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ১ম বর্ষ শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু

আপডেট সময় : ১২:৫৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬