০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 168
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর (শাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। তিনি একই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা তাঁর অবসরের তারিখ যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে রাষ্ট্রপতি যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নিয়োগের প্রতিক্রিয়ায় অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, “সরকার আমার ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট সকল অংশীজনকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ যাত্রায় সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”

অধ্যাপক খায়রুল ইসলাম বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর (ইউট্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। এছাড়া তিনি সংগঠনটির শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম

আপডেট সময় : ০৫:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬