০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বিসিবি নির্বাচনে বিনা ভোটে আসছেন ৪ পরিচালক, জমজমাট লড়াই ক্লাব ক্যাটাগরিতে

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 161
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, ভোটের মাঠে না গিয়েই অন্তত চারজন পরিচালক পদ নিশ্চিত করতে চলেছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ৪ জন

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে রংপুর, সিলেট ও রাজশাহী বিভাগে তিনটি পদের বিপরীতে মাত্র একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ফলে এসব বিভাগে ভোটগ্রহণের প্রয়োজন পড়ছে না।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে থাকা প্রার্থীরা হলেন- সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম, রংপুর বিভাগ: মির্জা ফয়সাল আমীন

অন্যদিকে ক্যাটাগরি-৩-এও একমাত্র প্রার্থী হওয়ায় সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর-এর পরিচালক হওয়াও প্রায় নিশ্চিত।

ঢাকা বিভাগে নাটকীয়তা

ঢাকা বিভাগের দুটি পরিচালক পদের জন্য শুরুতে তিনজন প্রার্থী মনোনয়ন জমা দেন। তবে যাচাই-বাছাই শেষে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিম উদ্দিন খসরু-এর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।

জানা গেছে, তার প্রস্তাবক ও সমর্থক কাউন্সিলরের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জমা না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আপিলের সুযোগ এখনও রয়েছে।

বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে আছেন- সাইদ বিন জামান, আব্দুল্লাহ আল ফুয়াদ

আপিলে জসিম উদ্দিন খসরুর প্রার্থিতা ফিরে না এলে এই দুজনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

বিভাগীয় ক্যাটাগরিতে কোথায় কেমন লড়াই

চট্টগ্রাম বিভাগ (২টি পদ)

এখানে তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রার্থীরা হলেন- মিনহাজুল আবেদীন নান্নু, মঈন উদ্দিন চৌধুরী, শরীফুল ইসলাম

খুলনা বিভাগ (২টি পদ)

এখানেও তিনজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তারা হলেন-শফিকুল আলম, শান্তনু ইসলাম, আব্দুছ সালাম

বরিশাল বিভাগ (১টি পদ)

একটি পদের জন্য লড়বেন-মিজানুর রহমান, মুনতাসির আলম চৌধুরী

ক্লাব ক্যাটাগরিতে সবচেয়ে বেশি উত্তাপ

ঢাকা মেট্রোপলিটনের ৭৬টি ক্লাব প্রতিনিধি নিয়ে গঠিত ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। মোট ১৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- তামিম ইকবাল, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, লুৎফুর রহমান, আসিফ রাব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল

এছাড়াও বিভিন্ন ক্লাব ও ক্রিকেট সংগঠনের প্রতিনিধিরা নির্বাচনে অংশ নিচ্ছেন।

২৩ পরিচালক নির্বাচিত হবেন

চূড়ান্ত বৈধ ৩৩ জন প্রার্থীর মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। বাকি দুই পরিচালক মনোনয়ন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিসিবি নির্বাচনে বিনা ভোটে আসছেন ৪ পরিচালক, জমজমাট লড়াই ক্লাব ক্যাটাগরিতে

আপডেট সময় : ০৫:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬