০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় চাইল্ড প্রটেকশন প্রোগ্রাম-২০২৬ রাউন্ড টেবিল সভা অনুষ্ঠিত

অজিত রবিদাস, দক্ষিণভাগ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 121
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা-এর ৭নং খাসিয়া পুঞ্জিতে শুক্রবার (২২ মে) মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে “চাইল্ড প্রটেকশন প্রোগ্রাম-২০২৬” শীর্ষক রাউন্ড টেবিল সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা Compassion International Bangladesh-এর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ধরে চা-বাগান ও পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত শিশু এবং যুবক-যুবতীদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সুন্দর জীবন ও ভবিষ্যৎ গঠনে কাজ করে আসছে।

প্রকল্পের সভাপতি প্রবিনসন সুছিয়াং-এর সভাপতিত্বে এবং সমাজকর্মী রিতা সুছিয়াং (সিপিও)-এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সমিরন মুন্ডা, মেরিট কেয়ার একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক প্রভাস সিংহা, পাথারিয়া চা-বাগানের সভাপতি মহনলাল রিকমুন এবং বকুল বাউরি।

বক্তারা বলেন, শিশুকে সঠিকভাবে লালন-পালন করে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই মা-বাবার প্রধান দায়িত্ব। শুধু স্নেহ ও যত্ন নয়, বরং শিশুর মধ্যে আত্মবিশ্বাস, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, জন্মের পর থেকেই প্রতিটি শিশুর স্বপ্ন ও লক্ষ্য পূরণের পথ তৈরি করতে পরিবারকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৭নং খাসিয়া পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিতার সুঙ, ইসিডি ইমপ্লিমেন্টর প্রিয়াঙ্কা, শিশু উন্নয়ন কর্মী শোভা, নোবেল, হেমশনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় চাইল্ড প্রটেকশন প্রোগ্রাম-২০২৬ রাউন্ড টেবিল সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬