০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন তৌফিকুল ইসলাম

তাহমীদ ইশাদ রিপন ::
  • আপডেট সময় : ০৪:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 172
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক মো. তৌফিকুল ইসলাম আবির উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক (পুরুষ) ২০২৬ হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলামের কনিষ্ঠ সন্তান।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কাব স্কাউট কার্যক্রমে বিশেষ অবদান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

প্রায় ৪ বছরের শিক্ষকতা জীবনে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষাদান করে আসছেন। তাঁর পেশাগত দক্ষতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং কাব স্কাউট কার্যক্রমে নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে তিনি “শিক্ষাপদক-২০২৬” সম্মাননা অর্জন করেছেন।

মো. তৌফিকুল ইসলাম আবির আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দলের ইউনিট লিডার ও গ্রুপ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো: তৌফিকুল ইসলাম আবির বলেন, এটি শুধু আমার একার সাফল্য নয়; বরং আমার প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। মহান আল্লাহর অশেষ রহমত ছাড়া এ অর্জন সম্ভব হতো না। উপজেলা শিক্ষা অফিস ও বাছাই কমিটির প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জানার আগ্রহ ও শেখার উদ্দীপনাই তাঁকে প্রতিনিয়ত নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদ ও সহকর্মীদের সহযোগিতার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তৌফিকুল ইসলাম আবির মনে করেন, শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব এ.কে. এম জুবায়ের আলম জানান, শিক্ষকদের পেশাগত দক্ষতা, পাঠদান পদ্ধতি, সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা, বিদ্যালয়ের পরিবেশ ও সার্বিক শিক্ষার মান বিবেচনায় এনে এ নির্বাচন সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, মো. তৌফিকুল ইসলাম আবির টেকাহালী উচ্চ বিদ্যালয় স্কাউট দলের এসপিএল, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট দলের এসআরএম ও দূর্বার মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা ইউনিয়ন লিডার ছিলেন। এছাড়াও তিনি জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। ৫ আগস্ট ২০২৪ এর পরবর্তী সময়ে বাংলাদেশ স্কাউট বড়লেখা উপজেলা এর এডহক কমিটির সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন তৌফিকুল ইসলাম

আপডেট সময় : ০৪:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬