০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কর্মসূচি Logo জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুলের আসন নিয়ে যা জানালো ইসি Logo সিলেটে হাইড্রোলিক হর্ন ও কাগজপত্রে ত্রুটি: ভ্রাম্যমাণ আদালতে ১১ চালক-মালিককে জরিমানা Logo সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা Logo বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে Logo কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারা সহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন Logo ভিডিও ভাইরালের পর তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াতের এমপি গাজী নজরুলের Logo লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ পেলেন না কাজী মঈন উদ্দিন Logo তিন সন্তান ও লক্ষাধিক টাকা নিয়ে স্ত্রী উধাও, মামলা দিয়ে হয়রানি Logo বিএসএফের গুলিতে নিহত মুজিবের পরিবারকে সরকারি সহায়তা দিলেন এমপি শওকতুল ইসলাম

টেকাহালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি সাইফুল আলম

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 66
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী টেকাহালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। মঙ্গলবার (২০ মে) বিদ্যালয় শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

“বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪” এর ৬৪ ধারার আলোকে গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. সাইফুল আলম। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন টিটো কুমার বিশ্বাস এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন মো. আব্দুল কুদ্দুস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

শিক্ষা বোর্ডের আদেশে উল্লেখ করা হয়, এ কমিটি আগামী ছয় মাসের জন্য কার্যকর থাকবে। এ সময়ের মধ্যেই বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নবগঠিত কমিটির সভাপতি মো. সাইফুল আলম বলেন, “টেকাহালী উচ্চ বিদ্যালয় এলাকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে আমরা গুরুত্ব দেব।”

তিনি আরও বলেন, “বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় টেকাহালী উচ্চ বিদ্যালয়কে আরও সুনামের জায়গায় নিয়ে যেতে চাই।”

এদিকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন এডহক কমিটি গঠনকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিটির কার্যকর উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক স্বাক্ষরিত এ আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকাহালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি সাইফুল আলম

আপডেট সময় : ১২:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬