০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কর্মসূচি Logo জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুলের আসন নিয়ে যা জানালো ইসি Logo সিলেটে হাইড্রোলিক হর্ন ও কাগজপত্রে ত্রুটি: ভ্রাম্যমাণ আদালতে ১১ চালক-মালিককে জরিমানা Logo সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা Logo বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে Logo কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারা সহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন Logo ভিডিও ভাইরালের পর তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াতের এমপি গাজী নজরুলের Logo লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ পেলেন না কাজী মঈন উদ্দিন Logo তিন সন্তান ও লক্ষাধিক টাকা নিয়ে স্ত্রী উধাও, মামলা দিয়ে হয়রানি Logo বিএসএফের গুলিতে নিহত মুজিবের পরিবারকে সরকারি সহায়তা দিলেন এমপি শওকতুল ইসলাম

মুরারিচাঁদ কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহাম্মদ

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 115
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে তিনি মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নিজ নিজ বেতন ও বেতনক্রমে বদলি ও পদায়ন করা হয়েছে। এরই অংশ হিসেবে অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদকে এমসি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

অধ্যাপক তোফায়েল আহাম্মদ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম ব্যাচের কর্মকর্তা। তাঁর দীর্ঘ শিক্ষাজীবনের বড় একটি অংশ কেটেছে এমসি কলেজে। ১৯৯৮ সালে তিনি কলেজটির রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৮ সালে সহকারী অধ্যাপক, ২০১৩ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি এমসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।

শিক্ষকতার পাশাপাশি তিনি এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘মোহনা’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মেন্টর হিসেবেও যুক্ত ছিলেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ জানান, “সিলেটের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে আরও এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীরা যাতে সহশিক্ষা কার্যক্রমেও দেশসেরা হয়ে উঠতে পারে, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুরারিচাঁদ কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহাম্মদ

আপডেট সময় : ০৯:০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬