০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

রেদওয়ান আহমদ, বড়লেখাঃ
  • আপডেট সময় : ০১:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 109
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে “পার্টনার কংগ্রেস-২০২৬” এবং কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেস ও মেলার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার পিএফএস ও নন-পিএফএস সদস্যসহ শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

​“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।এসময় তিনি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ জালাল উদ্দীন সরকার ও মোঃ মনোয়ার হোসেন।

​কংগ্রেসে বক্তারা টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের মাঠপর্যায়ে যুগোপযোগী প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি এবং কৃষি বিভাগের স্থানীয় উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, কৃষি যন্ত্রপাতি, সবজি ও ফলমূলের বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। এছাড়া কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

পরে আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন। এ সময় মেলায় অংশ নেয়া কৃষক ও উদ্ভাবনী তরুণ কৃষি উদ্যোক্তাদের সঙ্গেও মতবিনিময় করেন অতিথিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং উৎপাদন বৃদ্ধি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি আগামী তিন দিন সবার জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬