০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জাতীয় প্রতিযোগিতায় জলপ্রপাত শিল্পীগোষ্ঠী মৌলভীবাজারের চতুর্থ স্থান অর্জন Logo বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান Logo শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর Logo এনসিপির ওপর হামলায় নিন্দা ইসলামপন্থী দলগুলোর, নীরব জামায়াত Logo নজরুল একাডেমী সিলেটের ৬১ সদস্যের নতুন কমিটি গঠন Logo জুড়ীতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির বার্ষিক পরিকল্পনা কর্মশালা Logo কুলাউড়ায় সরকারি বীজ বিক্রির সময় ২৪ বস্তা জব্দ, বিক্রেতার কারাদণ্ড Logo বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন রবার্ট লেভানডফস্কি, বিদায় এক কিংবদন্তির অধ্যায়

ছাদিক হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 52
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌসুম শেষে কাতালান ক্লাব বার্সেলোনা ছেড়ে বিদায় নিচ্ছেন পোল্যান্ডের অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড ন্যু ক্যাম্পের ক্লাবটিকে বিদায় জানাচ্ছেন, যার মাধ্যমে শেষ হচ্ছে তার চার বছরের স্মরণীয় অধ্যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিদায়ের ঘোষণা দিয়ে লেভানডফস্কি লেখেন, চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমে ভরা চার মৌসুম শেষ করে এখন সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। তার ভাষায়, ন্যু ক্যাম্পে নিজের দায়িত্ব সফলভাবে শেষ করেছেন তিনি, যেখানে চার মৌসুমে তিনটি লা লিগা শিরোপা জয়ের কথাও উল্লেখ করেন এই তারকা।

২০২২ সালে বার্সেলোনা–এ যোগ দেন তিনি বায়ার্ন মিউনিখ থেকে। তখন আর্থিক ও ক্রীড়া সংকটে থাকা বার্সেলোনার আক্রমণভাগের দায়িত্ব নিজের কাঁধে নেন এই পোলিশ গোলমেশিন। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ১৯১ ম্যাচে ১১৯টি গোল করেন তিনি। এই সময়ে তিনটি লা লিগা এবং ২০২৫ সালের কোপা দেল রে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লেভানডফস্কি।

শেষ মৌসুমে বারবার চোটের কারণে মাঠে সময় কম পান তিনি। চলতি লা লিগায় মাত্র ১৫টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি আবারও প্রমাণ করেন নিজের মান—রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো জয়ের ম্যাচে শেষ দিকে মাঠে নেমে দলের শিরোপা নিশ্চিত করতে ভূমিকা রাখেন। এর আগে ওসাসুনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে তার করা গোলই বার্সাকে শিরোপার একেবারে কাছাকাছি নিয়ে যায়।

বিদায়ী বার্তায় সমর্থকদের উদ্দেশে লেভানডফস্কি বলেন, বার্সেলোনা আবারও তার জায়গায় ফিরে এসেছে। প্রথম দিন থেকেই সমর্থকদের যে ভালোবাসা তিনি পেয়েছেন, তা তিনি কখনও ভুলবেন না। কাতালোনিয়া তার হৃদয়ে সবসময় বিশেষ স্থান দখল করে থাকবে বলেও জানান তিনি।

ক্লাব কর্তৃপক্ষও আনুষ্ঠানিক বিবৃতিতে তাকে ধন্যবাদ জানিয়ে জানায়, বার্সার জার্সিতে প্রতিটি গোল, প্রতিটি লড়াই এবং প্রতিটি স্মরণীয় মুহূর্তের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। ক্লাবের ভাষায়, তিনি এসেছিলেন একজন তারকা হিসেবে, আর বিদায় নিচ্ছেন একজন জীবন্ত কিংবদন্তি হয়ে।

আগামী রবিবার স্পটিফাই ন্যু ক্যাম্পে রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচটি হতে পারে বার্সেলোনার মাঠে তার শেষ ম্যাচ। এরপর মৌসুমের শেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সা।

লেভানডফস্কির সম্ভাব্য পরবর্তী গন্তব্য হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের শিকাগো ফায়ার এফসি। মেজর লিগ সকারে তার ভবিষ্যৎ নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন রবার্ট লেভানডফস্কি, বিদায় এক কিংবদন্তির অধ্যায়

আপডেট সময় : ০৩:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬