১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের শোক Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

মৌলভীবাজারে যাত্রা শুরু করলো রেডিমেড মেন্স ফ্যাশন ব্র্যান্ড COSY

মৌলভীবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 109
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের জনপ্রিয় রেডিমেড মেন্স ফ্যাশন ব্র্যান্ড COSY আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মৌলভীবাজারে।

বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার কুসুমবাগ শপিং সিটিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা সুমন পাটোয়ারী, সঙ্গীত শিল্পী শেখ সাদী, অভিনেতা সিয়াম নাসির, COSY ব্র্যান্ডের Founder জাহিদ হাসান রাতুল, COSY মৌলভীবাজার ব্রাঞ্চের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান শামীম সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা COSY’র ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এমন একটি ব্র্যান্ডের প্রয়োজন ছিল, যারা শুধু পোশাক বিক্রি নয়—মানুষের বাস্তব সমস্যার সমাধান নিয়েও কাজ করে। বিশেষ করে প্লাস সাইজ বা healthy গড়নের মানুষদের জন্য মানসম্মত, স্টাইলিশ এবং সঠিক ফিটিংয়ের পোশাক পাওয়া দীর্ঘদিনের একটি চ্যালেঞ্জ ছিল। COSY সেই জায়গাতেই আস্থার নাম হয়ে উঠছে।

COSY’র Founder জাহিদ হাসান রাতুল বলেন, “COSY শুধুমাত্র একটি পোশাকের ব্র্যান্ড নয়, এটি মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার একটি উদ্যোগ। আমাদের লক্ষ্য হলো—কেউ যেন নিজের সাইজের কারণে শপিং করতে গিয়ে অস্বস্তিতে না পড়েন। আমরা চাই Regular থেকে BIG—সবার জন্য stylish, comfortable এবং মানসম্মত পোশাক সহজলভ্য করতে।” বর্তমানে COSY নিজস্ব কারখানায় বিভিন্ন ধরনের পুরুষদের পোশাক তৈরি করছে। যার মধ্যে রয়েছে শার্ট, পাঞ্জাবি, টাউজার, জার্সি, জ্যাকেটসহ আরও নানা ক্যাটাগরির কাঁপড়। ব্র্যান্ডটির মূল প্রতিশ্রুতি “আপনার সাইজ, আমাদের দায়িত্ব।”

তিনি বলেন, মৌলভীবাজারে নতুন শো-রুম চালুর মাধ্যমে COSY এখন দেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে চায়। বিশেষ করে তাদের কাছে যারা নিজেদের সাইজ অনুযায়ী মানসম্মত পোশাক খুঁজে পেতে দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হয়েছেন।

শুভ উদ্বোধন উপলক্ষে COSY ঘোষণা করেছে বিশেষ আকর্ষণীয় অফার সকল প্রোডাক্টে Buy 1 Get 1 FREE, যা আগামী ৩ দিন পর্যন্ত চলবে। COSY কর্তৃপক্ষ সকলকে নতুন শো-রুমে এসে কেনাকাটার অভিজ্ঞতা নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজারে যাত্রা শুরু করলো রেডিমেড মেন্স ফ্যাশন ব্র্যান্ড COSY

আপডেট সময় : ০৭:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬