০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মৌলভীবাজারে বিপুল পরিমাণ মাছ ধরার সরঞ্জাম জব্দ, ধ্বংস করা হলো নিষিদ্ধ জাল

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 161
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় ফানাই নদী ও চোকিয়া বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল, ৭০টি চায়না দোয়ারী জাল, ৪৪৮টি চাই এবং ৪টি বেড় জাল জব্দ করে বিনষ্ট করা হয়। এছাড়া আটক করা প্রায় ২০০টি বোয়াল মাছ, ৩৫টি পাবদা মাছসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ পুনরায় বিলে অবমুক্ত করা হয়।

এ সময় মাছ শিকারে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। পরে নৌকাটি ভুকশিমইল ইউনিয়নের জিম্মায় দেওয়া হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ এবং কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজারে বিপুল পরিমাণ মাছ ধরার সরঞ্জাম জব্দ, ধ্বংস করা হলো নিষিদ্ধ জাল

আপডেট সময় : ০৭:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬