০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাবার বাড়িতে গৃহবধুর ঝুলন্ত লাশ, পাশে ছিল চিরকুট

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 285
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখার পাথারিয়া চা বাগানে পিত্রালয়ের রান্নাঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় বুধবার (১৩ মে) দুপুরে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধুর নাম ময়না গঞ্জু (৩৬)। তিনি মিঠাইলাল গঞ্জুর মেয়ে ও কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের বাসিন্দা সুকিন্দর গঞ্জুর স্ত্রী।

লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলের পাশ থেকে পুলিশ নিহতের হাতের লেখা ‘বিশ্বজিৎ’ উল্লেখ এবং আরো কিছু ব্যক্তিগত ও পারিবারিক বিষয় লেখা একটি চিরকুটও উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমিকের সাথে মনোমালিন্যের জের ও অন্যত্র বিয়ে করায় মঙ্গলবার মধ্য রাত থেকে বুধবার সকালের যেকোন সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এদিকে বুধবার বিকেলে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে নিহতের লাশ প্রেরণ করেছে থানা পুলিশ।

নিহতের স্বজন, এলাকাবাসি ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৫/১৬ বছর আগে কুলাউড়া থানার বরচাল চা বাগানের বাসিন্দা সুকিন্দর গঞ্জুর সাথে বিয়ে হয় নিহত ময়না গঞ্জুর। বিয়ের কয়েক বছরেও ময়না গঞ্জুর সন্তানাদি না হওয়ায় স্বামীর সাথে পারিবারিক কলহ শুরু হয়। এর জের ধরে প্রায় ১ বছর আগে ময়না গঞ্জু পিত্রালয়ে চলে আসে। এরপর কুলাউড়া উপজেলা বরমচাল এলাকার বিশ্বজিৎ গঞ্জুর সাথে তার প্রেম হয়। পরবর্তীতে ময়না গঞ্জু ও বিশ্বজিতের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে টানাপোড়ন দেখা দেয়। সম্প্রতি বিশ্বজিৎ অন্যত্র বিয়ে করলে ময়না গঞ্জু মানসিকভাবে বিপযস্ত হয়ে পড়ে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ময়না গঞ্জুর লাশের পাশ থেকে তার হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এতে তার প্রেমিকের নামসহ আরো কিছু ব্যক্তিগত ও পারিবারিক কথা লেখা রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমিকের সাথে মনোমালিন্য ও অন্য মেয়েকে বিয়ে করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। পোষ্টমোর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবার বাড়িতে গৃহবধুর ঝুলন্ত লাশ, পাশে ছিল চিরকুট

আপডেট সময় : ০২:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬