০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০২:০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 106
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দর্শনা খালে অভিযান চালিয়ে দুটি অবৈধ বাঁধ অপসারণ ও ৮ পিস রিং জাল পুড়িয়ে  ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুরে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মঙ্গলবার দুপুরে অভিযান চালায় প্রশাসন। অভিযানে দর্শনা খালের ওপর আড়াআড়িভাবে স্থাপন করা কাঠ দিয়ে তৈরি দুটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। পাশাপাশি অবৈধভাবে স্থাপন করা ৮ পিস রিং জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানিয়েছেন, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে অবৈধ জাল ও বাঁধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ

আপডেট সময় : ০২:০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬