০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ

মো. মহি উদ্দিন, কুলাউড়া:
  • আপডেট সময় : ০৫:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 65
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মিস সানজিদা আক্তার। তিনি ১২ মে (মঙ্গলবার) থেকে অফিসে প্রথম কর্মদিবস শুরু করেন।

তার এই যোগদানের ফলে ২য় বারের মতো আবারো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা পেলো কুলাউড়া। এর আগে তাহসিনা বেগম প্রথম নারী ইউএনও হিসেবে কুলাউড়ায় দায়িত্ব পালন করেছিলেন । যিনি বর্তমানে শরিয়তপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন।

বিসিএস ৩৭ তম ব্যাচের কর্মকর্তা সানজিদা আক্তার চাকরি জীবনে বিসিএস ক্যাডার হয়ে প্রথমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এরপর রাজনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন শেষে চলতি বছরে জাতীয় নির্বাচনের সময় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাত্র ২১ দিন দায়িত্ব পালন করেন। এবং সর্বশেষ কুলাউড়া উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের জন্য বিভাগীয় কার্যালয় থেকে গত ৩০ এপ্রিল প্রজ্ঞাপন জারি করা হলে ১২ মে সানজিদা আক্তার কুলাউড়ায় যোগদান করেন।

এদিকে সদ্য বিদায়ী ইউএনও মোঃ মহিউদ্দিন গত ১১ মে (সোমবার) কুলাউড়ায় শেষ কর্মদিবস পালন করে সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য কুলাউড়া ত্যাগ করেন।

কুলাউড়ায় যোগদান করে নবাগত ইউএনও সানজিদা আক্তার কুলাউড়া বাসীর সকলের সহযোগিতা কামনা করেন এবং তার উপর অর্পিত এ দায়িত্ব সততার সহীত পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ

আপডেট সময় : ০৫:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬