১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo অবৈধভাবে সীমান্ত অতিক্রম, ভারতীয় দম্পতি আটক Logo ভারতে পালানোর চেষ্টাকালে বড়লেখায় আটক নিষিদ্ধ সংগঠনের সদস্য Logo জুড়ী-বড়লেখায় বিশেষ রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবার সুযোগ Logo মৌলভীবাজারে যাত্রা শুরু করলো রেডিমেড মেন্স ফ্যাশন ব্র্যান্ড COSY Logo কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মৃতদেহ হস্তান্তর Logo এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের ক্রু-কাউন্সিল গঠিত- সভাপতি সামায়ুন, সম্পাদক পূজা Logo অর্থসংকটে ভর্তি অনিশ্চিত, এমসি কলেজ শিক্ষার্থীকে সহায়তা ছাত্রদল সভাপতির Logo বড়লেখায় নাগরিক সমস্যা ও অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সংলাপ Logo বিশ্বকাপে নেইমারকে ঘিরে নতুন ইঙ্গিত, মুখ খুললেন কার্লো আনচেলত্তি Logo কনফারেন্স লিগ থেকে চ্যাম্পিয়নস লিগে রিয়াল বেতিসের স্বপ্নযাত্রা

সিলেটে খাল খননে অংশ নেবে ৫০ হাজার মানুষ, রোপণ করা হবে ১০ লাখ গাছ

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 24
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে সেচ সুবিধা বাড়াতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় একদিনে অন্তত ৫০ হাজার মানুষের অংশগ্রহণে খাল খনন কার্যক্রম পরিচালনা এবং ১০ লাখ গাছ রোপণের পরিকল্পনার কথা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

রোববার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত “দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন” বিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, কর্মসূচি বাস্তবায়নের জন্য উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে কোন এলাকায় খাল খনন ও কোথায় বৃক্ষরোপণ করা হবে, তা নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের কল্যাণে সরকার খাল খনন ও বৃক্ষরোপণকে অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি হিসেবে গ্রহণ করেছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় এসব উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগের মাধ্যমে এ ধরনের বৃহৎ কর্মসূচি সফল করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন জনসচেতনতা ও সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ। খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

সিসিক প্রশাসক আরও বলেন, দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। তাই সরকারের প্রতিটি উন্নয়ন উদ্যোগ সফল করা সবার দায়িত্ব।

সভায় সংসদ সদস্য এমএ মালিক, মুফতি আবুল হাসান, সিলেট জেলা বিএনপির শহিদ আহমদ, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আবুল কাশেমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং জলাশয় পুনরুদ্ধারের লক্ষ্যে ২০২৬ সালের ১৬ মার্চ থেকে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে গত ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে। পানিসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের চারটি সংস্থা যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে।

স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কৃষিতে সেচব্যবস্থা উন্নয়ন, বন্যা ও জলাবদ্ধতা দূরীকরণ, দখল হওয়া খাল পুনরুদ্ধার এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে খাল খননে অংশ নেবে ৫০ হাজার মানুষ, রোপণ করা হবে ১০ লাখ গাছ

আপডেট সময় : ০৭:০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬