১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো

কুলাউড়ার রবিরবাজারে মিনি ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন

বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নের জন্য কাজ করছে – শওকতুল ইসলাম, এমপি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 62
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে ক্রীড়া ও যুব উন্নয়নের লক্ষ্যে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ‘গোলবক্স ইনডোর মিনি স্টেডিয়াম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবিরবাজারে আয়োজিত অনুষ্ঠানে স্টেডিয়ামটির শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশের ক্রীড়া উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, অচিরেই কুলাউড়া উপজেলার বিভিন্ন খেলার মাঠ উন্নয়ন এবং সরকারি মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু হবে। পাশাপাশি বেসরকারি উদ্যোগে নির্মিত এই ইনডোর মিনি স্টেডিয়াম স্থানীয় ক্রীড়া বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কুলাউড়ার রবিরবাজারে মিনি ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম।

সমাজসেবক আহমদ মাহমুদুজ্জামান ডিপুর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সম্পাদক আহমেদ উর রহমান খাঁন মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী, আলমগীর হোসেন ভূইয়া, সমাজসেবক তোফায়েল চৌধুরী ও আহমেদ মাসুদুজ্জামান প্রমুখ।

স্টেডিয়ামের উদ্যোক্তা ডা. রাহাত, মানতাহিদ জামান মান্তা, সৈয়দ সাবলু ও মুহিত চৌধুরী জানান, প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকা ব্যয়ে কুলাউড়ায় প্রথমবারের মতো এই আধুনিক ইনডোর মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এখানে সারা বছর ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, কাবাডি, দাবাসহ বিভিন্ন ক্রীড়া আয়োজন পরিচালিত হবে। এছাড়া খেলোয়াড়দের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় আধুনিক সুযোগ-সুবিধাও রাখা হয়েছে বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ার রবিরবাজারে মিনি ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন

বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নের জন্য কাজ করছে – শওকতুল ইসলাম, এমপি

আপডেট সময় : ০৪:০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬