১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের শোক Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

দুর্নীতি বিরোধী বিতর্কে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 83
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এ আয়োজন করা হয়।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ভাটেরা বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এ ছাড়া উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়কে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উত্তরা রায় লক্ষ্মী সেরা বক্তা নির্বাচিত হন।

বিতর্ক শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম। তাঁর বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি শুধু সরকারি খাতে সীমাবদ্ধ নয়; এটি ব্যক্তি ও সমাজের সর্বস্তরে বিস্তৃত। দূর্নীতি প্রতিরোধে প্রয়োজন আন্তরিকতা, সততা ও দেশপ্রেম। তিনি শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) মো. আবুল মনসুর, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, ভাটেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার আহমদ, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, কমিটির সদস্য ফ্লোরা বাবলী তালাং, সাংবাদিক মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, প্রভাষক গায়ত্রী চক্রবর্তী ও সহকারী শিক্ষক প্রসেনজিৎ পাল। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্নীতি বিরোধী বিতর্কে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৪:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬