০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জব্বারের বলী খেলায় কুমিল্লার বাঘা শরীফ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন Logo ‘ফ্যামিলি কার্ড’ এ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী Logo ২০২৭-এর এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী Logo জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল Logo যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন Logo উৎসবমুখর পরিবেশে শুরু হলো আব্দুল মুক্তাদির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট Logo এমপিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo বড়লেখায় ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতে দেরি হওয়ায় লাইনম্যানকে হুমকি ও অপপ্রচার Logo ভাওয়াল শালবন হত্যার বিচার চাই Logo সিলেটের ৮ চা-কন্যার সাফল্য

জব্বারের বলী খেলায় কুমিল্লার বাঘা শরীফ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 1
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলিখেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শরীফ বলী ওরফে বাঘা শরীফ। শনিবার (২৫ এপ্রিল) বলীখেলার ১১৭তম আসরের ফাইনালে আগের বারের রানার আপ রাশেদ বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। রাশেদ এবারও রানার আপ হয়েছেন।

এর আগে ২০২৪ সালে জব্বারের বলীখেলার ১১৫তম ও ২০২৫ সালে অনুষ্ঠিত ১১৬তম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিলেন বাঘা শরীফ। তার বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে। অন্যদিকে রানার আপ রাশেদ বলীর বাড়িও একই জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের নসরাইল গ্রামে।

প্রতিবারের মতো এবারও বলীখেলার জন্য লালদীঘি মাঠে তৈরি করা হয় বিশাল বালির মঞ্চ। খেলা শুরুর আগে থেকেই লালদীঘির মাঠের চারপাশে হাজারো কৌতুহলী জনতার উপচে পড়া ভিড় জমে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজারের টেকনাফ, রামু, উখিয়া, মহেশখালি, চকরিয়া, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালীসহ বিভিন্ন এলাকার প্রতিযোগীরা বলীখেলায় অংশ নেন।

বিকেল ৫টা ১৬ মিনিটে চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন শরীফ ও রাশেদ। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনার মধ্যে ২৫ মিনিট লড়াইয়ের পর রাশেদকে পরাভূত করে বাঘা শরীফ। পরে আয়োজক কমিটি বাঘা শরীফকে চ্যাম্পিয়ন ও রাশেদকে রানার আপ ঘোষণা করে।

এর আগে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে রাশেদ বলী ও মিঠু বলী এবং দ্বিতীয় সেমিফাইনালে বাঘা শরীপ ও শাহজালাল বলী মুখোমুখি হন। এর মধ্যে প্রথম সেমিফাইনালে রাশেদ তার প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে উঠে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে শাহজালাল অনেকটা সমঝোতার মাধ্যমে বাঘা শরীফের হার মেনে নেন। বলীখেলা শেষে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।

এদিকে, জব্বারের বলীখৈলাকে কেন্দ্র করে লালদীঘি ও আশেপাশের বিশাল এলাকা জুড়ে বসেছে তিন দিনের লোকজ মেলা।  বলীখেলা ও বৈশাখী মেলার আয়োজকরা জানিয়েছেন, রোববার সকালের পূর্বে সড়ক থেকে সব মালামাল তুলে দেওয়া হবে। চলমান এসএসসি পরীক্ষার কারণে পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য  প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জব্বারের বলী খেলায় কুমিল্লার বাঘা শরীফ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০২:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬