০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট শিক্ষাবোর্ডে নতুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক Logo উপজেলা বিজ্ঞান মেলায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ঝলক Logo বড়লেখায় এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo সিলেটে একসঙ্গে বিয়ের পিঁড়িতে ১২৬ তরুণ-তরুণী Logo ডলি বেগমের জয়ে জেলা পরিষদ প্রশাসকের অভিনন্দন Logo ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী Logo শিক্ষামন্ত্রীর কাছে সিলেটে প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাইলেন শ্রমমন্ত্রী Logo আ. লীগের সাংগঠনিক সম্পাদকের ওপর হামলা, বিএনপি-জামায়াতের তীব্র নিন্দা Logo কুলাউড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন অনুপস্থিত ৬৩৫ জন Logo কুলাউড়ায় সরকারি কলেজে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বড়লেখায় এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

দক্ষিণ শাহবাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 8
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বৃহত্তর মোহাম্মদনগর যুব সমাজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়-এর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. তারেক হাসনাত সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৃহত্তর মোহাম্মদনগর যুব সমাজের প্রতিনিধি জয়নুল হোসাইন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসএসসি পরীক্ষার্থী উম্মে খাদিজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জাহিদ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সহকারী শিক্ষক বদরুল ইসলাম, পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল চন্দ্র শর্মা, হারুন আহমদ, নান্টু রঞ্জন পাল ও মুরসালিম। এছাড়াও যুব সমাজের প্রতিনিধি এম. আরিফুল ইসলাম ও জাকারিয়া হোসাইন বক্তব্য রাখেন।

এসএসসি ব্যাচ-২০২৬ এর শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন বক্তব্য প্রদান করেন পরীক্ষার্থী আব্দুল কাইয়ুম, যা উপস্থিত সবার মধ্যে অনুপ্রেরণা জাগায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী শিক্ষক আব্দুস সামাদ, যুব সমাজের প্রতিনিধি কবির আহমদ ও সাংবাদিক শাহরিয়ার শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আবু সায়েমের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় এবং শেষে মাওলানা কবির হোসাইনের দোয়ার মধ্য দিয়ে পুরো আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০২:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬