ডলি বেগমের জয়ে জেলা পরিষদ প্রশাসকের অভিনন্দন
- আপডেট সময় : ০১:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 66
মৌলভীবাজারের কৃতি সন্তান ডলি বেগম কানাডার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ডলি বেগমের এই অসাধারণ অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সমগ্র মৌলভীবাজারবাসীসহ দেশের জন্য এক অনন্য গৌরবের বিষয়। প্রবাসে থেকেও তিনি যে নিষ্ঠা, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং নতুন প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, ডলি বেগমের এই সাফল্য প্রমাণ করে যে, দৃঢ় সংকল্প ও অধ্যবসায় থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব। তাঁর এই অর্জন দেশের তরুণ সমাজকে বড় স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নে সাহস জোগাবে।
প্রশাসক আশা প্রকাশ করেন, ডলি বেগম তাঁর দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।





















