০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি Logo জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ Logo নিজের মাথায় গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও ভাইরাল Logo বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা ঘটলো

কুলাউড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন অনুপস্থিত ৬৩৫ জন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 18
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলাউড়ায় ২ টি কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলেও উপস্থিতি তুলনামূলক কম। দুটি কেন্দ্রে ৬৩ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ও অনুপস্থিত ছিলেন ৩৬ দশমিক ১৭ শতাংশ । বুধবার (১৫ এপ্রিল) সকালে শুরু হয় ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা। উপজেলার ২টি কেন্দ্রে একযোগে বাংলা বিষয়ের এই পরীক্ষা শুরু হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে সরবরাহকৃত পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দিনে উপজেলার মোট নিবন্ধিত ১ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১২১ জন অংশগ্রহণ করেছে। সেই হিসাবে প্রথম দিনের পরীক্ষায় মোট ৬৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৮৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩০ জন উপস্থিত ছিলেন। এই কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৩৫৪ জন। অপরদিকে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮৭২ জনের মধ্যে ৫৯১ উপস্থিত ছিলেন। এই কেন্দ্রে অনুপস্থিত ২৮১ জন।
দুই কেন্দ্রের মধ্যে নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিতির সংখ্যা সবচেয়ে বেশি। তবে পরীক্ষার্থীর বড় একটি অংশ অনুপস্থিত থাকলেও উপজেলার কোথাও বহিষ্কার হয়নি। সম্পূর্ণ শান্ত ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র দুটি পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি মো: আনিসুল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম।  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম জানান, দীর্ঘ বিরতির পর পরীক্ষা অনুষ্ঠিত হওয়া বা পারিবারিক বিভিন্ন কারণে অনুপস্থিতির সংখ্যা এমন হতে পারে। ১৮ এপ্রিল পর্যন্ত ইংরেজি, গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন অনুপস্থিত ৬৩৫ জন

আপডেট সময় : ০৫:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬