ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বড়লেখা পৌর যুবদল নেতা সাইফুর রহমান সিপার
- আপডেট সময় : ০১:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 90
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভাসহ উপজেলার সর্বস্তরের জনসাধারণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পৌর যুবদলের সদস্য সচিব, কানাডা প্রবাসী ও ক্রীড়া সংগঠক সাইফুর রহমান সিপার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘ঈদ আমাদের জন্য আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে আমরা যেন পারস্পরিক সৌহার্দ বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেই।’
তিনি আরও বলেন, বড়লেখা উপজেলাবাসীর সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করছি। ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হোক—এই কামনা করি।’
ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
পরিশেষে তিনি বড়লেখা পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ভাই-বোনকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”















