০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চলন্ত অটোরিকশার ওপর গাছ চাপায় প্রাণ গেল নারীযাত্রীর, স্বামী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 103
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী আজিজুন নেছা (৫০) উপজেলার সুড়িকান্দি গ্রামের বাসিন্দা এবং জমির উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দাসেরবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বারইগ্রাম এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি শুকনো গাছ হঠাৎ ভেঙে গাড়িটির ওপর পড়ে। এতে অটোরিকশার চালক, আজিজুন নেছা এবং তাঁর স্বামী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুন নেছাকে মৃত ঘোষণা করেন। আহত চালক ও নিহতের স্বামীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ বুধবার বিকেলে জানান, অটোরিকশায় গাছ পড়ে ওই নারী ঘটনাস্থলে মারা যান। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অন্য দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের সিলেটে পাঠানো হয়েছে।
এদিকে, বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন; খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ষাটমা/রিপন/এমরান

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলন্ত অটোরিকশার ওপর গাছ চাপায় প্রাণ গেল নারীযাত্রীর, স্বামী হাসপাতালে

আপডেট সময় : ০৬:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬