সংবাদ শিরোনাম ::
বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
- আপডেট সময় : ০৩:৪৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 37
বড়লেখায় থানা পুলিশ বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত একজনসহ পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার মাইজপাড়া (ইয়াকুবনগর) গ্রামের মো. সাজু আহমদ, সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রামতলা গ্রামের ইসলাম উদ্দিন, সাইফুর রহমান ও আব্দুল জব্বার, জিআর- মামলার পরোয়ানাভুক্ত আসামি গাংকুল গ্রামের ফরিদ উদ্দিন ও পারভেজ আহমদ, সফরপুর (খানপাড়া) গ্রামের আব্দুস শুক্কুর মাসুক ও তার ছেলে সায়রুল ইসলাম।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বুধবার বিকেলে জানান, গ্রেফতারকৃত আসামিদের পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
ষাটমাকণ্ঠ /আশফাক




















