১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কর্মসূচি Logo জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুলের আসন নিয়ে যা জানালো ইসি Logo সিলেটে হাইড্রোলিক হর্ন ও কাগজপত্রে ত্রুটি: ভ্রাম্যমাণ আদালতে ১১ চালক-মালিককে জরিমানা Logo সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা Logo বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে Logo কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারা সহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন Logo ভিডিও ভাইরালের পর তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াতের এমপি গাজী নজরুলের Logo লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ পেলেন না কাজী মঈন উদ্দিন Logo তিন সন্তান ও লক্ষাধিক টাকা নিয়ে স্ত্রী উধাও, মামলা দিয়ে হয়রানি Logo বিএসএফের গুলিতে নিহত মুজিবের পরিবারকে সরকারি সহায়তা দিলেন এমপি শওকতুল ইসলাম

এম.কে.আই আউটসোর্স বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 182
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র রমজানের পবিত্রতা, সংযম ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে এম.কে.আই আউটসোর্স বাংলাদেশের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মার্চ (১৭ রমজান) সিলেট নগরীর সাফরন রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে এক উষ্ণ ও মিলনমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাটমা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং ষাটমাকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাসেম। এ সময় আরও উপস্থিত ছিলেন এম.কে.আই আউটসোর্স বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন এবং মানবসম্পদ উন্নয়ন ও জনসংযোগ কর্মকর্তা মাহবুব হোসেন।

ইফতার মাহফিলে এম.কে.আই আউটসোর্স বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। পবিত্র রমজানের তাৎপর্য, পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা এবং কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে এ সময় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, পবিত্র রমজান শুধু সংযম ও ইবাদতের মাসই নয়, বরং এটি মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক মহিমান্বিত সময়। এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে এবং একটি প্রতিষ্ঠানের কর্মপরিবেশকে ইতিবাচক ও মানবিক করে তোলে।

অনুষ্ঠানে বক্তারা এম.কে.আই আউটসোর্স বাংলাদেশের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির আরও সাফল্য কামনা করেন। একই সঙ্গে রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে প্রতিফলিত করার আহ্বান জানান।

পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকল অতিথি ও কর্মকর্তা-কর্মচারীরা একসঙ্গে ইফতারে অংশ নেন। পুরো আয়োজনটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এম.কে.আই আউটসোর্স বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬