০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় অর্ধশত পরিবার পেল রামাদানের ফুড প্যাক উপহার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:১৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 129
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র রামাদান উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় মানবসেবা সংস্থার আয়োজনে ও সংগঠনের প্রবাসী পৃষ্টপোষকদের আর্থিক সহযোগিতায় রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নিম্ন আয়ের পরিবারের মাঝে রামাদানের ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশত দরিদ্র পরিবারের হাতে রমজানের বিশেষ খাদ্য উপহার তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে পৌর শহরের ষাটমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবসেবা সংস্থার স্থায়ী কমিটির সদস্য ব্যাংকার আমিনুল বাবলু। এতে সংগঠনের সাধারণ সম্পাদক আরিয়ান ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি রেজাউল ইসলাম মিন্টু ও প্রধান আলোচকের বক্তব্য দেন আয়ারল্যান্ড প্রবাসী শিক্ষানুরাগী আব্দুস শহীদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন ষাটমা স.প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, সাংবাদিক সেলিম আহমদ চৌধুরী, নিসচা’র সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, টিম ফর কোভিড ডেথ বড়লেখা-জুড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, প্রবাসী ঐক্য পরিষদের সহ-সভাপতি নিজাম উদ্দিন, সমাজসেবক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা। মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে বড়লেখা মানবসেবা সংস্থা নিয়মিতভাবে বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এই সেবামূলক ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম শুভ ও সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ।

এসময় দেশ-জাতি ও প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ লুৎফুর রহমান।

এদিকে বক্তারা আরও বলেন, প্রবাসে অবস্থান করেও যেসব হৃদয়বান মানুষ দেশের মানুষের কষ্ট অনুভব করেন এবং নীরবে সহায়তার হাত বাড়িয়ে দেন, তারা সত্যিই প্রশংসার দাবিদার। প্রবাসী পৃষ্ঠপোষকদের এই সহযোগিতা বড়লেখার অসংখ্য পরিবারের মুখে হাসি ফুটিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় অর্ধশত পরিবার পেল রামাদানের ফুড প্যাক উপহার

আপডেট সময় : ১১:১৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬