০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং Logo জুড়ীতে অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো S&S Charity ও আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স Logo ভাইরাল সেই পুলিশ কনস্টেবলকে নিজ এলাকায় সংবর্ধনা Logo জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল Logo স্পেনকে রুখে দিল বিশ্বকাপ নবাগত কেপ ভার্দে Logo পাকশাইল আইডিয়াল হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি অধ্যক্ষ আসুক উদ্দিন Logo ‘শতাব্দীর আবিষ্কার’ সাবেত ইঞ্জিন, দারিদ্র্য থেকে মুক্তির এক নতুন ইঞ্জিন Logo সীমান্ত ব্যাংকে ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত

জামায়াতের নায়েবে আমির ফয়সল আহমদসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

ষাটমাকন্ঠ প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 214
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে অগ্নিসংযোগের অভিযোগ এনে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, বাগানের ব্যবস্থাপক মোঃ আছগর আলী আকাশ গত ২২ ফেব্রুয়ারি বড়লেখা থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি তারিখে চা বাগানের বাংলোতে অবস্থানকালে অহিদাবাদ চা বাগানের রাবার সেকশনে দুপুর দেড় ঘটিকার সময় একদল লোক আগুন লাগিয়ে দেয়। তিনি বাগানের শ্রমিকদের মাধ্যমে মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাটি জানতে পারেন। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অভিযোগে বলা হয়, সংঘটিত এই অগ্নিসংযোগে বাগানের প্রায় আটষট্টি লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই ঘটনায় জড়িত সন্দেহে দাখিলকৃত এজাহারে জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার নায়েবে আমির ফয়সল আহমদ (৫০), আব্দুল মালিক (৫৫), ফয়সল আহমদ (৪৫), রাসেল আহমদ (২৫), কাউছার হামিদ সুন্নাহ (৩২)-সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এছাড়াও এজাহারে বলা আছে, রাবার সেকশনে আগুন ধরিয়ে নব্বই কোটি টাকার বাগান ধ্বংসের চেষ্টা করা হয়।

মামলা দাখিলে বিলম্বের ব‍্যাখায় অভিযোগকারী জানান, বিষয়টি নিয়ে বাগান মালিকের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় এবং পরে থানায় এজাহার দায়ের করা হয়।

এ বিষয়ে বড়লেখা থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াতের নায়েবে আমির ফয়সল আহমদসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬