০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় মদ জব্দ

আশফাক আহমদ, বড়লেখা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 185
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর ডিমাই সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২ টা ৩০ মিনিটে উপজেলার উত্তর ডিমাই এলাকার ইউনিয়ন মিশন নামক স্থানে বিওসিটিলা বিওপির টহলদল অভিযান চালিয়ে এ ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়ন অধিনস্ত সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় মাদকবিরোধী প্রতিরোধের বিশেষ অভিযানে বিওসিটিলা বিওপির টহল কমান্ডার নায়েক নুরুল আনোয়ারের নেতৃত্বে সীমান্ত পিলার ১৩৮৫ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইউনিয়ন মিশন নামক স্থান হতে ভারতীয় ৭২ বোতল মদ মালিক বিহীন অবস্থায় জব্দ করা হয়। মদের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান সুজন জানান, অভিযানে জব্দকৃত ভারতীয় মদের ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় মদ জব্দ

আপডেট সময় : ০৩:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬