১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি

সিলেট বিভাগের প্রথম নির্বাচিত নারী এমপি ইলিয়াসপত্মী লুনা

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 51

তাহসিনা রুশদীর লুনা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট বিভাগে প্রথম নির্বাচিত নারী প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে তিনি  ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট। সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: সারওয়ার আলম গতরাতে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনটি ‘মাইনাস ইলিয়াস আলী’ ফর্মূলার কারণে বেশ আলোচিত। ২০১২ সালের ১৭ এপ্রিল এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হবার পর থেকে এ আসনটিতে আলোচনায় ছিলেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। লুনার দাবি, আওয়ামী লীগ সরকার তাকে ‘গুম’ করেছে। এবার তিনি এ আসনে বিএনপি’র প্রার্থী ছিলেন। শুরুতে তার প্রার্থীতা নিয়ে দলের মধ্যে কিছুটা বিভাজন থাকলেও তার পক্ষে নির্বাচনী মাঠে দলের নেতা-কর্মীরা ছিলেন ঐক্যবদ্ধ।

এ আসনে জামায়াত জোটের মুনতাসির আলী ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা) ১৪০৮, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) ১৪২০ এবং গণফোরামের মো. মুজিবুল হক (উদীয়মান সূর্য) ৬৩৭ ভোট পেয়েছেন।

এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৫শ ৮১জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫শ ২ জন। কেন্দ্র রয়েছে মোট ১শ ২৮ টি।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

সিলেট বিভাগের প্রথম নির্বাচিত নারী এমপি ইলিয়াসপত্মী লুনা

আপডেট সময় : ১০:৩০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬