১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিলেট মহানগর এলাকা ড্রোন দিয়ে মনিটরিং করা হবে: পুলিশ কমিশনার

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 217

সিলেট নগরের বাগবাড়ি পিডিবি স্কুল ভোটকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, সিলেট মহানগর এলাকা ড্রোন দিয়ে মনিটরিং করবে পুলিশ। ফলে কেউ কোথাও লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সন্ধ্যায় সিলেট নগরের বাগবাড়ি পিডিবি স্কুল ভোটকেন্দ্রে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ভোট গ্রহণ নিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘আমরা সমগ্র প্রস্তুতি সম্পন্ন করেছি। অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি সর্বোচ্চ। আমাদের প্রতিটা কেন্দ্রে ১২ জন আনসার, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোয় চারজন ও সাধারণ কেন্দ্রগুলোয় তিনজন পুলিশ সদস্য আছে। এর বাইরে আমাদের ৬৬টি মোবাইল টিম আছে, ১২টি স্ট্রাইকিং টিম, দুটি স্ট্যান্ডবাই টিম নির্বাচনের সময় কাজ করবে।’

সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে কোনো উদ্বেগ-শঙ্কা নেই দাবি করে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘২৯৪টি ভোটকেন্দ্র আমাদের দায়িত্বে। সিলেট-১ আসনের ২১৫টি আর বাকিগুলো সিলেট-৩ আসনের। প্রত্যেকের কাছে ‘‘জিনিয়াঅ্যাপ’’ রয়েছে। কোথাও কিছু ঘটলে আমরা সঙ্গে সঙ্গেই খবর পাব। ছয়টি থানায় ১০টি ড্রোনে সার্বক্ষণিকভাবে মনিটরিং চলবে। ফলে কেউ কোথাও লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট মহানগর এলাকা ড্রোন দিয়ে মনিটরিং করা হবে: পুলিশ কমিশনার

আপডেট সময় : ০৬:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬