১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের শোক Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

জুড়ীতে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ

সড়ক অবরোধ, অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস ইউএনও’র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 68
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা।

মঙ্গলবার রাতে জুড়ী থানার সামনে এ অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন। সড়ক অবরোধের ফলে এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ দস্তেগীর। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ইউএনও মো. মারুফ দস্তেগীর বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়েরের পর পুলিশ জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

তিনি আরও বলেন, “আগামীকাল রাতের পরদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে নির্বিঘ্ন করতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজ আগামীকাল সকাল থেকে শুরু হবে। এই গুরুত্বপূর্ণ সময়ে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

ইউএনও জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ

সড়ক অবরোধ, অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস ইউএনও’র

আপডেট সময় : ১০:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬