সংবাদ শিরোনাম ::
ভোরের কাগজ প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান আর নেই
নিজস্ব প্রতিবেদক:
- আপডেট সময় : ০৩:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 114
দৈনিক ভোরের কাগজ পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি ও বড়লেখা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিজানুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে তিনটায় তিনি সিলেটের শিবগঞ্জ এলাকার সেনপাড়ায় বোনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ছেগা গ্রামে মৃত মনোহর আলীর ছেলে। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে হৃদ্রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অসুস্থতা নিয়ে চলতি বছরের অক্টোবর মাসে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে কিছুটা সুস্থ হয়ে বোনের বাসা শিবগঞ্জ এলাকার সেনপাড়ায় অবস্থান করছিলেন। সেখানেই রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়।























