০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল

৭ ফেব্রুয়ারী কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 93
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৭ ফেব্রুয়ারি তাঁর নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসছেন। এই সফর উপলক্ষে ওইদিন বেলা ১১টার দিকে কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭ ফেব্রুয়ারি জামায়াত আমিরের সিলেট বিভাগে চারটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে সকাল ১০টায় হবিগঞ্জে, বেলা ১১টায় কুলাউড়ায় নির্বাচনী জনসভা, দুপুরে সুনামগঞ্জ এবং বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশগ্রহণ করবেন।
মুন্তাজিম আরও জানান, জন্মভূমিতে আমিরের আগমনকে কেন্দ্র করে কুলাউড়া সহ জেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কুলাউড়ার এই নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৭ ফেব্রুয়ারী কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৪:৫৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬