১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় আওয়ামী লীগের পদধারী নেতাদের বিএনপিতে যোগদানের হিড়িক

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 234
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পদবীধারী নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের হিড়িক দেখা দিয়েছে।

যোগদানকারীদের মধ্যে অনেকের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত নানা অপকর্মের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মামলা রয়েছে। কেউ কেউ কারাবরণ শেষে জামিনে মুক্ত হয়েছেন, আবার কেউ দীর্ঘদিন গ্রেপ্তার আতঙ্কে প্রকাশ্যে ছিলেন না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত এক নির্বাচনী সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম টেক্কা ও আব্দুস সালাম সোনামনি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সেবুল, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লাল মিয়া, যুবলীগ নেতা ফখরুল ইসলাম ফখইসহ আরও কয়েকজন নেতাকর্মী।

এ সময় যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বিএনপিতে বরণ করে নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, বিএনপি নেতা মজাইদ আলী, আব্দুস সহিদ পটল ও যুবদল নেতা সাইফুর রহমান প্রমুখ।

এদিকে একই দিন রাত ৮ টার দিকে দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আরেকটি নির্বাচনী সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি লীগের উপজেলা সহ-সভাপতি সেলিম আহমদ বিএনপিতে যোগদান করেন। ওই সভায়ও নবাগতদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় আওয়ামী লীগের পদধারী নেতাদের বিএনপিতে যোগদানের হিড়িক

আপডেট সময় : ০৪:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬