১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় অবৈধভাবে মাটি কর্তনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 234
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত আকুল আহমদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সুজানগর ইউনিয়নের বাঘমারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।দণ্ডিত আকুল আহমদ বারহালি গ্রামের নুর উদ্দিনের ছেলে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারি কমিশনার (ভূমি) উপস্থিত জনসাধারণকে মাটি কাটার ফলে কৃষিজমির ক্ষয়, উর্বরতা হ্রাস এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। একই সঙ্গে কৃষিজমি সংরক্ষণের গুরুত্ব ও সংশ্লিষ্ট আইন প্রতিপালনের প্রয়োজনীয়তা তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন।

সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তন ও পরিবহনের অপরাধে মোবাইল কোর্টে এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।

ষাটমাকন্ঠ/ টি ই আর

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় অবৈধভাবে মাটি কর্তনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০২:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬