১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কর্মসূচি Logo জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুলের আসন নিয়ে যা জানালো ইসি Logo সিলেটে হাইড্রোলিক হর্ন ও কাগজপত্রে ত্রুটি: ভ্রাম্যমাণ আদালতে ১১ চালক-মালিককে জরিমানা Logo সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা Logo বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে Logo কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারা সহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন Logo ভিডিও ভাইরালের পর তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াতের এমপি গাজী নজরুলের Logo লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ পেলেন না কাজী মঈন উদ্দিন Logo তিন সন্তান ও লক্ষাধিক টাকা নিয়ে স্ত্রী উধাও, মামলা দিয়ে হয়রানি Logo বিএসএফের গুলিতে নিহত মুজিবের পরিবারকে সরকারি সহায়তা দিলেন এমপি শওকতুল ইসলাম

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬

বড়লেখায় বিভিন্ন ক্যাটাগরিতে সেরা শিক্ষক-প্রতিষ্ঠান নির্বাচিত

ষাটমাকন্ঠ প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:২৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 234
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বড়লেখা উপজেলায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন শ্রেণি ও ক্যাটাগরিতে সেরা শিক্ষক, শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠান ও কর্মচারীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

উপজেলা পর্যায়ের বাছাই কমিটির মাধ্যমে প্রস্তুত করা এই তালিকায় স্কুল ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ রোভার গ্রুপসহ মোট ১৪টি ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়।

তালিকা অনুযায়ী, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ।
স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়।

স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস।

স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের হালিমাতুন সাদিয়া।

এছাড়া কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, গ্রন্থাগারিক, রোভার লিডার এবং স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী, স্কাউট লিডারসহ বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক শিক্ষক ও শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষা ক্ষেত্রে গুণগত মান উন্নয়ন, সৃজনশীল উদ্যোগ ও নিয়মিত দায়িত্ব পালনের ভিত্তিতেই এই মনোনয়ন দেওয়া হয়েছে।

তালিকাটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরের মাধ্যমে অনুমোদিত হয়। আগামী জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য মনোনীতদের নাম প্রেরণ করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬

বড়লেখায় বিভিন্ন ক্যাটাগরিতে সেরা শিক্ষক-প্রতিষ্ঠান নির্বাচিত

আপডেট সময় : ০২:২৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬