শাহবাজপুর আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / 186
মৌলভীবাজারের বড়লেখায় শাহবাজপুর আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়াঅষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমি পরিচালনা কমিটির সভাপতি ও বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা বদরুল ইসলাম।
এতে বক্তব্য দেন একাডেমি পরিচালক আব্দুল মালিক, প্রধান শিক্ষক ফারহানা আক্তার, শাহবাজপুর বাজার বণিক সমিতির সদস্য আনোয়ার হোসাইন, তরুণ ব্যবসায়ী গোলাম কিবরিয়া চৌধুরী, আহমদ হোসাইন , সহকারী প্রধান শিক্ষক রাসেল আহমেদ, একাডেমির অভিভাবক ডা: এনাম উদ্দিন, হামিদুর রহমান, নাসির উদ্দিন, নজির আহমেদ, সহকারী শিক্ষক হাফিজ মিজানুর রহমান, জুবায়ের আহমদ প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
























