০২:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মইনুল ইসলাম Logo পাহাড় ও সমতলে উন্নয়ন করা বর্তমান সরকারের লক্ষ্য, থাকবেনা কোনো বৈষম্য- মন্ত্রী দীপেন দেওয়ান Logo এনসিপির জুড়ী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ উপহার নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা Logo কোরবানির মাংস বণ্টন নিয়ে বিরোধ: ঈদের নামাজ বাদ দিয়ে সংঘর্ষ, আহত ২৮ Logo বড়লেখায় গভীর রাতে সড়কে নিসচা, লক্ষ্য একটাই মানুষের নির্বিঘ্ন যাত্রা Logo ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম Logo কুলাউড়া পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাচ্চু Logo ঈদুল আজহা’র শুভেচ্ছা জানালেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক Logo শেষ মূহুর্তে জমে ওঠেছে পশুর হাট; কোরবানির হাট কাঁপাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী

বড়লেখায় “সুজানগর গার্লস একাডেমি”র ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

আশফাক আহমদ, বড়লেখা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 149
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজাররের বড়লেখায় সুজানগর ইউনিয়নের প্রাণকেন্দ্রে “সুজানগর গার্লস একাডেমি”র স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে একাডেমির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের কার্যক্রম পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হয়।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন একাডেমির অ্যাডমিন অফিসার ফাহিমুর রহমান ও একাডেমির সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সুজানগর আইডিয়াল আলিম মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ কামরুল ইসলাম।

একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য লিয়াকত হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের সদস্য ও সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছাবির আহমেদ, সাবেক চেয়ারম্যান নসিব আলী, সমাজসেবক ও রাজনীতিবিদ ফখরুল ইসলাম শুনু মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য সোহাইল আহমেদ সোহেল, তারেকুল ইসলাম সইদ, সৈয়দ আনছার হোসেন, প্রতিষ্ঠাতা দাতা সদস্য ফয়ছল আহমেদ বকস।
এ ছাড়া একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, ভূমিদাতা সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাতা দাতা সদস্যবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে একাডেমির শিক্ষাবিস্তারে ভূমিকা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং এলাকার মেয়েদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে একাডেমির তিনটি ভবনের নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হলে আগামী ২০২৭ সালে নির্মাণকাজ সম্পন্ন করে একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় “সুজানগর গার্লস একাডেমি”র ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

আপডেট সময় : ১২:৩৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫