১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার ও তল্লাশি

আশফাক আহমদ, বড়লেখা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / 123
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনসিপির অংগ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহব্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর দেশের অভ্যন্তরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় সবকটি সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫২ বিজিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ বিয়ানীবাজার, বড়লেখা,জুড়ী এলাকার সীমান্তবর্তী বিওপি সমূহে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত একাধিক বিশেষ টহল দল কার্যক্রম পরিচালনা ও একইসঙ্গে সীমান্তবর্তী এলাকায় একাধিক বিশেষ চেকপোস্টে স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করতে দেখা গেছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্র জানা যায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও বিজিবির নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। তাছাড়া সীমান্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের মাঝে ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের ছবি প্রদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে দুষ্কৃতিকারীকে আটক এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও তল্লাশি করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব সীমান্ত এলাকায় এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার ও তল্লাশি

আপডেট সময় : ০৫:৪৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫