০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়ায় কিশোর পাতা মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৮:০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 202
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলাউড়ার ১৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোর পাতা মেধাবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ ঘটিকা থেকে কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও জালালাবাদ উচ্চ বিদ্যালয় এই দুই কেন্দ্রে উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কুলাউড়ার ১০৩ টি স্কুল ও মাদ্রাসার চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ১৫০০ শিক্ষার্থী উপরোক্ত মেধাবৃত্তিতে অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে দুটি কেন্দ্রে পরিদর্শন করেন কিশোর পাতা পাঠক ফোরামের মৌলভীবাজার জেলা চেয়ারম্যান ফরিদ উদ্দিন।

এসময় তিনি বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই মেধাবৃত্তিটি অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন তিনি।

এসময় অভিভাবকদের পক্ষ থেকে কয়েকজন অভিভাবক কিশোর পাতার প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ-ধরনের আয়োজন আরও বৃদ্ধি করলে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি মনযোগী হবে।

কিশোর পাতা পাঠক ফোরাম কুলাউড়া পশ্চিমের চেয়ারম্যান আশরাফুল ইসলাম শাহরিয়ার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা একটি সফল মেধাবৃত্তি সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আমরা এধরনের আয়োজন অব্যাহতভাবে করবো। শিক্ষার্থীদের পাশে সবসময় আমরা সৃজনশীল আয়োজন নিয়ে থাকবো। পরিশেষে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, উক্ত মেধাবৃত্তি পরীক্ষার রেজাল্ট খুব শ্রীঘ্রই প্রকাশিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় কিশোর পাতা মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

আপডেট সময় : ০৮:০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫