১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত Logo ভারত-বাংলাদেশ সীমান্তে দেরিতে বেড়া নির্মাণ ঐতিহাসিক ভুল: আসামের মুখ্যমন্ত্রী Logo জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের Logo বড়লেখা বাজারের নিরাপত্তায় আধুনিক সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন Logo বড়লেখার সিএনজি কুলাউড়ায় চুরি, সন্ধান মিলল ছাতকে Logo বিশ্বকাপে প্রথম ধাক্কা ব্রাজিলের, কৌশলে জিতে নিল মরক্কো Logo ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলের পরও মরক্কোর বিপক্ষে ড্র ব্রাজিলের Logo ৯২ বছর অপরাজিত ব্রাজিল বনাম উদ্বোধনী ম্যাচ না জেতা মরক্কো Logo শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী Logo কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

কাঠালতলীতে সড়ক দুর্ঘটনায় আগর আতর ব্যবসায়ী আব্দুল জলিল ফুলু মিয়ার মৃত্যু

রাহিন আহমদ নোবেল, কাঠালতলী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৫:৩৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 72
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী এলাকায় গত ১৮ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বিশিষ্ট আগর আতর ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল জলিল ফুলু মিয়া পরদিন ১৯ ডিসেম্বর সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা মোটরসাইকেলটি কাঠালতলী বাজারের দক্ষিণ পাশে মেসার্স ফুলু মিয়ার পেট্রোল পাম্প এলাকায় পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। তবে চালককে এখনো শনাক্ত করা যায়নি।

আব্দুল জলিল ফুলু মিয়া এলাকায় অত্যন্ত জনপ্রিয় ও প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর সহজ-সরল ও হাস্যোজ্জ্বল আচরণে তিনি সর্বমহলে সমাদৃত ছিলেন। ব্যবসায়িক প্রয়োজনে তিনি ওমান, কাতার ও সৌদি আরবসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এছাড়াও ২০১৯ সালে তিনি ৮নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। রাত ১০টায় নিজ বাড়ির সামনে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঠালতলীতে সড়ক দুর্ঘটনায় আগর আতর ব্যবসায়ী আব্দুল জলিল ফুলু মিয়ার মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫