০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

কুলাউড়ায় ‘কমল হাউস’ প্রকল্পের ১১তম ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 111
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার আয়োজনে কমল হাউস প্রকল্পের ১১তম ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী, কমল হাউস বাস্তবায়ন প্রকল্পের আহবায়ক ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কমর উদ্দিন জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও প্রকল্পের সদস্য সচিব আতাউর রহমান আতা, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাজাদ্দুর রহমান সাজু, রিপন মজুমদার। এসময় উপস্থিত ছিলেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের নেতা শাহীন খাঁন, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদ পান্না, সাবেক সাধারণ সম্পাদক জুবেদ আলম, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আহরারুজ্জামান আহরার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারী, হাজীপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুদ আহমদ নীরব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী বলেন, ২০১৯ সালে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের নিয়ে গঠন করা হয় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া। সংগঠনটি প্রতিষ্ঠার পর বিগত করোনা মহামারি, বন্যাসহ সকল দূর্যোগে মানুষের কল্যাণে কাজ করেছে। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাক নাম হলো কমল। তাঁর স্মৃতি ধরে রাখার জন্য “কমল হাউস” নামে একটি আবাসন প্রকল্প চালু করা হয়েছে। স্থায়ীভাবে মানুষের কল্যাণে কাজ করার জন্য এখন পর্যন্ত কুলাউড়া উপজেলার দশটি ইউনিয়নে দশটি ঘর তৈরি করে দেয়া হয়েছে। ১১তম ঘর হাজীপুর ইউনিয়নে বিএনপির নিবেদিত কর্মী আব্দুস শহীদকে তৈরি করে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও বিএনপির নিবেদিত অস্বচ্ছল কর্মীদের ঘর তৈরি করে দেয়া হবে। এই মহৎ কাজে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সকল সদস্যরা আর্থিক সহযোগিতা করার কারণে কমল হাউস প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। আগামীতেও যেকোনো দূর্যোগে এই সংগঠনটি তাদের সেবামূলক কার্যক্রম সবসময় অব্যাহত রাখবে।

দোয়া পরিচালনা করেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী। এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্থভাবে স্বদেশ প্রত্যাবর্তন করার জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অস্বচ্ছল ব্যক্তি আব্দুস শহিদকে ‘কমল হাউস’ নামে নতুন ঘর তৈরি করে দেয়া হচ্ছে। ঘর পেয়ে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপকারভোগী আব্দুস শহীদ। #

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় ‘কমল হাউস’ প্রকল্পের ১১তম ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় : ০২:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫